Saturday, April 4, 2026

আদৃতের বিয়েতে নিমন্ত্রণই পাননি সৌমিতৃষা, ইঙ্গিতবাহী পোস্ট অভিনেত্রীর

Date:

Share post:

ধুমধাম করে টলিউডের (Tollywood)’উচ্ছেবাবু’র বিয়ে সেলেব্রেট করেছে ‘মিঠাই’ (Mithai)টিম। কিন্তু আসল মানুষ কই? বিবাহবাসরে সকলকে দেখা গেলেও সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) অনুপস্থিতি নেটদুনিয়ার নজর কেড়েছে। কেউ বলছেন নায়িকা নাকি অসুস্থ, কেউ বলছেন পুরোনো সম্পর্কের তিক্ততার জেরেই বিয়ের অনুষ্ঠানে অংশ নেননি তিনি। তবে এবার জানা গেল আসল তথ্য। শোনা যাচ্ছে আমন্ত্রণ পত্রই নাকি পৌঁছয়নি তাঁর কাছে। এরপরই সমাজমাধ্যমে সরব ‘মিঠাই’। ইঙ্গিতবাহী ইনস্টাগ্রাম পোস্ট করে সৌমিতৃষা জানান, “কোনও কিছু না ঘটিয়ে আমি কীভাবে যেন স্পটলাইটে চলে আসি।” এখানেই শেষ নয়, চোখ টেপার এক ইমোজি শেয়ার করেছেন তিনি। অনেকেই বলছেন বিশেষ কাউকে খোঁচা দিতেই এমন পোস্ট।

একটা সময় ছিল যখন আদৃত (Adrit Roy)আর সৌমিতৃষার প্রেমের গুঞ্জন শোনা যেতে টলিপাড়ায়। তবে মাঝে সম্পর্কের অবনতি হয়। দুজনের কেউই তা স্বীকার না করলেও ব্রেকআপের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরই আদৃতের প্রেমের জল্পনা আর বিয়ের তারিখ প্রকাশ্যে আসে। গত ৯ মে ‘ মিঠাই’-এর অনস্ক্রিন দিদিয়া কৌশাম্বির সঙ্গেই সাতপাকে ঘুরেছেন তিনি। টেলিজগতের অনেকেই উপস্থিত ছিলেন বটে। আজ শনিবার (১১ মে) আদৃত-কৌশাম্বির রিসেপশনেও নেই সৌমিতৃষা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...