Monday, April 6, 2026

২০০ পেরোবে না বিজেপি, কেন্দ্রে নেতৃত্বে তৃণমূল: ব্যাখ্যা দিলেন কুণাল

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূল সুপ্রিমো বারবার দাবি করেছেন কেন্দ্রের সরকার গঠন করবে বিজেপি বিরোধী জোট। সেই জোটে নেতৃত্ব দেবে তৃণমূল। রাজ্যের মানুষ তৃণমূলের এই দাবি নিয়ে বিন্দুমাত্র ধন্দে যেন না থাকেন, তার আগেই কীভাবে সেটা সম্ভব তার ব্যাখ্যা দিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের সমর্থনে নির্বাচনী পথসভা থেকে দেশের সবথেকে বেশি ‘গ্রহণযোগ্য নাম’ হিসাবে তুলে ধরেন কুণাল।

দিল্লিকে তৃণমূলের দূর্গ বলে উল্লেখ করে কুণাল ঘোষ দাবি করেন, “তৃণমূল নিজে ২০০ নয়। কিন্তু সংখ্যা গরিষ্ঠ সাংসদরা যে সরকার গঠন করতে চলেছেন সেই সরকারের নেতৃত্ব দেওয়ার মত মানুষ কজন? সাত বারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী, দুবারের রেলমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নাম ভারতবর্ষের রাজনীতিতে আজ নেই।”

সেই সঙ্গে কেন্দ্রে বিজেপি সরকার যে এবার আর ক্ষমতায় আসবে না, জোর দিয়ে সেকথাও উল্লেখ করেন কুণাল। তাঁর দাবি, “আমরা জোটযুগে প্রবেশ করেছি। এনডিএ সরকার যখন গঠন করেছিল ১৮টি দল ছিল, এখন ১৪টি। শেয়ার বাজারে ধস নামছে। বিদেশি লগ্নিকারী যারা তারা শেয়ার তুলে নিচ্ছে। শেয়ার বিক্রি করে দিচ্ছে। শেয়ার বাজারের পতন বলছে দিল্লিতে এবার পরিবর্তন আসছে। বাংলায় ২০১১ সালের পরিবর্তন দিল্লিতে ২০২৪ সালের পরিবর্তনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।”

বিজেপির সম্ভাবনা ২০০ থেকে ২২০ আসনে আটকে যাবে বলেও ব্যারাকপুরের পথসভা থেকে দাবি করেন কুণাল। যে তিন দফার নির্বাচন হয়েছে তার মধ্যে উত্তরের জেলাগুলি থেকে যে আভাস পাওয়া যাচ্ছে তাতে এই সম্ভাবনা জোরালো হচ্ছে বলে দাবি কুণাল ঘোষের। সেই সঙ্গে দিল্লির সরকার গঠনে ‘সবচেয়ে সিনিয়র গ্রহণযোগ্য’ মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে ধরেন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...