Monday, April 6, 2026

আর্থিক তছরুপের পর এবার পশু নির্যাতনের অভিযোগ! বড় ঝামেলায় শিল্পা 

Date:

Share post:

সময়টা সত্যি খারাপ যাচ্ছে ‘বাজিগর’ গার্লের। স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) নিয়ে সমস্যা থেকে শুরু করে আইনি ঝামেলায় বিপর্যস্ত বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Bollywood Actress Shilpa Shetty)। দিন কয়েক আগেই নায়িকা ও তাঁর স্বামীর ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি (ED)। এবার পশু নির্যাতনের অভিযোগ উঠল শিল্পার বিরুদ্ধে!

সিনেমার ক্যারিয়ার এই মুহূর্তে তলানিতে। রিয়ালিটি শো-এর বিচারকের আসনেও যেটুকু সম্মান করিয়েছিলেন, প্রিভেনশন অফ মনিটরি লন্ডারিং অ্যাক্ট ২০০২-এর অধীনে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ায় সেটাও মাটিতে মিশে গেছে। এবার জুড়লো নয়া ঝামেলা। সম্প্রতি মা, দুই ছেলে মেয়ে ও বোন শমিতা শেট্টিকে নিয়ে বৈষ্ণোদেবীর দর্শনে যান শিল্পা। তাঁর পরনে ছিল গোলাপি চুড়িদার মাথায় ‘জয় মাতা দি’ লেখা ওড়না। এমনিতে নায়িকা যথেষ্ট ফিট এবং রীতিমতো জিম করে নিজেকে সুস্থ রাখার কথা বিভিন্ন সাক্ষাৎকারেই জানিয়েছিলেন। কিন্তু তীর্থ ভ্রমণে গিয়ে যে ছবি ধরা পরল তাতে নেট দুনিয়ার বাসিন্দারা হতবাক। প্রায় ১৬ কিলোমিটার চড়াই রাস্তা পায়ে হেঁটে নয়, বরং ঘোড়ার পিঠে চেপেই মন্দিরে ওঠেন ‘ধড়কন’ গার্ল। এই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার অভিনেত্রী। কেউ লিখেছেন ‘এত ফিট হযে লাভটা কী হল যে, এক জন অবলা জন্তুর পিঠে চেপে উঠতে হচ্ছে’? কেউ বলেছেন, ‘এ তো সরাসরি পশু নিগ্রহের ঘটনা।’ কেউ আবার বলেছেন, ‘এত কিছু না করে কপ্টারেই চেপে যেতে পারতেন।’ শিল্পা এর কোনও জবাব না দিলেও বড়সড়ো ঝামেলায় যে পড়েছেন, তা স্বীকার করে নিচ্ছে ঘনিষ্ঠ মহল।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...