Monday, April 6, 2026

প্লে-অফে পৌঁছেও বিপাকে কেকেআর, কিন্তু কেন?

Date:

Share post:

প্লে-অফের ম্যাচে উঠেও বিপাকে কলকাতা নাইট রাইডার্স। জরিমানা করা হলো কেকেআরের ক্রিকেটার রমনদীপ সিং। রমনদীপের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই নিয়ে ম্যাচ রেফারি জানিয়েছেন, আইপিএলের শৃঙ্ঘলাবিধির ২.২০ নম্বর ধারা ভেঙেছেন রমনদীপ। লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন তিনি। সে ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।

আইপিএলের নিয়ম অনুযায়ী, ক্রিকেটীয় কাজের বাইরে কোনও আচরণের জন্য এই শাস্তি দেওয়া হয়। অর্থাৎ কোনও ক্রিকেটার যদি ইচ্ছাকৃত ভাবে উইকেটে লাথি মারেন বা আঘাত করেন, বা বিজ্ঞাপনী বোর্ড, বাউন্ডারির দড়ি, সাজঘরের দরজা, আয়না, জানলা বা অন্য কোনও জিনিসে ইচ্ছাকৃত ভাবে আঘাত করেন তখন সেই শাস্তি দেওয়া হয়। তবে ঠিক কোন কাজের জন্য রমনদীপকে শাস্তি দেওয়া হয়েছে তার কোনও উল্লেখ নেই।

গতকাল আইপিএল-এর প্লে-অফে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে শেষ চারে পৌঁছে যায় শ্রেয়স আইয়রের দল। কেকেআরের হয়ে ব্যাট হাতে ৪২ রান করেন ভেঙ্কটেশ আইয়র । বল হাতে ২টি করে উইকেট হর্ষিত রানা, বরুণ চক্রবর্তি এবং আন্দ্রে রাসেল।

আরও পড়ুন- ইডেনে রোহিতের জন্য ছিলো আলাদা পরিকল্পনা, ফাঁস করলেন এই তারকা বোলার

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...