Monday, April 6, 2026

মোদির উস্কানিতেই সন্দেশখালিতে মারধর, ‘ঠগীদের’ তোপ তৃণমূলের

Date:

Share post:

রবিবার রাজ্যে চার জনসভা করে বাজার গরম করেছেন নরেন্দ্র মোদি। আর সেদিনই পুলিশ, বিধায়ক, সংবাদমাধ্যমের সামনে তৃণমূল কর্মীদের বেধড়ক মার খাওয়ার সাক্ষী থেকেছে সন্দেশখালি। নেতৃত্বে বিজেপি প্রার্থী রেখা পাত্র। এবার সেই মারধরের ঘটনায় নরেন্দ্র মোদির উস্কানির কারণেই, এই অভিযোগে সুর চড়ালো তৃণমূল। ‘মোদির পরিবারের সদস্য’দের ঠগীর সঙ্গে তুলনা করা হয়।

নির্বাচনী জনসভা থেকে মোদি গুজব রটান, তৃণমূল মহিলাদের মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করাচ্ছে বলে। ব্যারাকপুরের এই সভার পরেই দেখা যায় সন্দেশখালি থানার সামনে জমায়েত করেন বিজেপির মহিলা সদস্যরা। নেতৃত্বে রেখা পাত্র। সেখানে পুলিশের ব্যারিকেড ভাঙা নিয়ে ধস্তাধস্তি হয়। এরপর তৃণমূল কর্মীর বাড়ি গিয়ে চড়াও হয়ে তৃণমূলকর্মীদের মাটিতে ফেলে মারধর করে বিজেপির মহিলারা।

এই ঘটনায় মোদির সমর্থকদের ঠগী বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “হিংস্র দল বিজেপি। তার হিংস্র প্রার্থী রেখা পাত্র। সেখানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে। হিংসা হচ্ছে সন্দেশখালিতে। এই তো বলি মোদি গ্যারান্টি। মোদি তাঁর ভাসনে যখন সন্দেশখালির মা বোনেদের হুমকি দিতে পারে তখন আপনার নির্দেশেই এটা চলছে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...