Saturday, April 4, 2026

এবার টি-২০ বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করল বিসিসিআই

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর তার জন্য এদিন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের জার্সি প্রকাশ করল বিসিসিয়াই। কয়েকদিন আগেই টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছিল ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস।আর এবার জার্সি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে দেখা যাচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বোর্ড সচিব জয় শাহকে।

এদিন বিসিসিআইয়ের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, আহমেদাবাদ স্টেডিয়ামে রোহিত শর্মা এবং বোর্ড সচিব ভারতীয় দলের বিভিন্ন জার্সি, ম্যাচ খেলার, অনুশীলনের, সফরের জার্সি দেখছেন। রোহিত শর্মা ৪৫ নম্বর জার্সিতে সই করছেন। “ ভারতীয় দলের প্রতিটি জার্সিতেই এবার কিছু না কিছু নতুনত্ব যোগ করেছে সংশ্লিষ্ট ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা। অনেকেই এই জার্সির প্রশংসা করছেন। আবার বহু সমর্থক জার্সির রং ও ডিজাইন নিয়ে আপত্তি জানান।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় দুদফায় ভারতীয় দলকে পাঠানো হবে। ২৪ মে একদল যাবে। আইপিএল ফাইনালের পরে ২৬ মে আরেকটি দল পাঠানো হবে বিশ্বকাপে ।

আরও পড়ুন- কলকাতার জার্সি গায়ে একটা ভুল করেছেন গম্ভীর, গুজরাতের বিরুদ্ধে নামার আগে নিজেই জানালেন সে কথা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...