Tuesday, April 7, 2026

“আমার মাকেও ধর্ষণ করেছে”, প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে নতুন অভিযোগ মহিলার

Date:

Share post:

দেশ ছেড়ে পালিয়েছেন ধর্ষণে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (HD Deve Gowda)নাতি যেভাবে একের পর এক মহিলাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে তাতে নিজেকে বাঁচাতে কর্নাটক লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের একদিন পর ২৭ এপ্রিল বিদেশে উড়ে গেছেন বলে জানা গেছে। তাঁকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সেরাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এই আবহে আবার নতুন অভিযোগ সামনে এল।এক মহিলা এবার অভিযোগ করে বলেন, এখন থেকে চার-পাঁচ বছর আগে তাঁর মাকে ধর্ষণ করেছিলেন রেভান্না। শুধু তাই নয় তাঁকেও ভিডিও কলে জোর করে নগ্ন করার অভিযোগও তুলেছেন তিনি।

নির্যাতিতা জানিয়েছেন, রেভান্না তাঁকে ভিডিও কল করে পোশাক খোলার কথা বলতেন। এমনকি তাঁর মাকেও এই একই পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাঁর কথায়, “প্রত্যাখ্যান করলে আমার ও আমার মায়ের ক্ষতির হুমকি দিতেন। আমার পরিবার আমাকে সমর্থন না দিলে আমি অভিযোগ দায়ের করতে পারতাম না। আমার মাকে প্রজ্জ্বল রেভান্না ধর্ষণ করেছেন। এমনকী, ওঁর বাবা এইচ ডি রেভান্নাও। বাধা দিলে হুমকি দেওয়া হত আমার বাবার চাকরি ছিনিয়ে নেওয়ার।” প্রজ্জ্বলের ‘সেক্স টেপ’ ছড়ানোর অভিযোগে কর্নাটক পুলিশের সিট রবিবারই দুজনকে গ্রেফতার করেছে। রেভান্না দেশ ছেড়ে পালাতেই তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ব্লু কর্নার নোটিস (Blue Corner notice) দায়ের করেছে সিবিআই (CBI)। কিন্তু এখনও তাঁকে ধরা যায়নি। এদিকে কর্নাটক সেক্স কেলেঙ্কারি মামলায় সোমবার জেডিএস মালা এইচডি রেভান্নাকে বেঙ্গালুরু আদালত ৫ লক্ষ টাকার বন্ডে ব্যক্তিগত জামিন দিয়েছে। পেয়েছে; আগামীকাল তাঁর কাস্টডি শেষ হবে।

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...