Friday, April 3, 2026

হুগলিতে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, লকেটের নামে নিখোঁজ পোস্টার!

Date:

Share post:

আবার ভোটের আগে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে হুগলি জেলায়। কিছুদিন আগেই হুগলি বিজেপির কার্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি কর্মীরাই। চুঁচুড়া জনসভাতে রবিবার উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রকেট চট্টোপাধ্যায়ের নাম করে চুঁচুড়া ফ্রাম সাইড রোডের একাধিক জায়গায় নিখোঁজ বলে পোস্টার পড়ল।

আর এই বিষয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে। কয়েকদিন আগেই বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখিয়েছে।বিজেপির একটা বড় অংশই লকেটকে চায়না। আসলে বিজেপি বুঝে গেছে লকেট আর জিততে পারবে না তাই তাদের মধ্যে অশান্তি চরমে উঠেছে।

আরও পড়ুন- মুখ ঘোরাচ্ছে স্বস্তির বৃষ্টি! ফিরছে গরম, হতাশার খবর শোনালো হাওয়া অফিস

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...