Wednesday, June 3, 2026

কেতুগ্রামে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি! মৃত্যু নিশ্চিত করতে কোপানোর অভিযোগ দুষ্কৃতীদের

Date:

Share post:

ভোটের (Loksabha Election) আগের দিন রাতে তৃণমূল কর্মীকে (TMC) খুনের অভিযোগ পূর্ব বর্ধমানের কেতুগ্রামে (Ketugram)। রবিবার রাতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। তার পর তাঁর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। অভিযোগের তীর সিপিএমের (CPIM) দিকে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু ভোটের আগের দিন রাতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম। সেই এলাকারই চেঁচুড়ি গ্রামের বাসিন্দা মিন্টু শেখ (৫০) রবিবার রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়া হয়। বোমার ঘায়ে জখম হয়ে লুটিয়ে পড়েন মিন্টু। তার পর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার কোপানো হয় বলে অভিযোগ। মৃতের স্ত্রী তুহিনা খাতুন জানান, আমার স্বামীকে লোক দিয়ে খুন করিয়েছে সিপিএম। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় সিপিএম নিজেরা জিততে পারবে না। সেই আক্রোশ থেকেই খুন করা হয়েছে তাঁদের দলের কর্মীকে। তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস এ প্রসঙ্গে বলেন, মিন্টু আমাদের সক্রিয় কর্মী ছিলেন। সিপিএমের হার্মাদবাহিনী বুঝে গিয়েছে, এ বারের ভোটে তারা ভাল ফল করতে পারবে না। সেই কারণেই মিন্টুকে খুন করা হয়েছে।

তবে সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এদিকে পুলিশ সূত্রে খবর, তৃণমূলের এক কর্মী খুন হয়েছেন বলে খবর পেয়েছি। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রামে যাতে নতুন করে অশান্তি না হয়, তার জন্য গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে কেতুগ্ৰাম।

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...