Friday, March 20, 2026

ভোটের আগের রাতে কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী

Date:

Share post:

রাত পোহালেই অর্থাৎ আগামিকাল রাজ্যের ৮ আসনে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। ঠিক তার আগের দিন রাতেই অর্থাৎ রবিবার তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাস্থল কেতুগ্রাম। পুলিশ সূত্রে খবর নিহতের নাম মিন্টু শেখ (৪৬)।

জানা গিয়েছে রবিবার রাতে বাইকে চড়ে বাড়ি ফেরার সময় তাকে বোমা ছোঁড়া হয়। ঘটনার গুরুতর জখম নিশি শেখ নামে তার এক সঙ্গী। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, বাইকে মিন্টু ও নিশি শেখ দুজন ছিল। বাড়ি ফেরার সময় তাদের উপর বোমা ছোড়া হয়। গুলিও চলে। কেতুগ্রামের বিধায়ক শেখ সাহনাওয়াজ বলেন, ‘‘মিন্টু শেখ আমাদের দলের সক্রিয় কর্মী। শুনেছি ওরা দুজন বুথে গিয়েছিল। তারপর ফিরে আসার পথে হামলা হয়।’’

আরও পড়ুন- হুগলিতে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, লকেটের নামে নিখোঁজ পোস্টার!

 

Related articles

অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি, কমিশন বিজেপির তোতাপাখি: ইস্তেহার প্রকাশ করে তোপ তৃণমূল সুপ্রিমোর

“মুখে বলছে না, কাজকর্ম বলে দিচ্ছে, বাংলায় রাষ্ট্রপতি শাসনই জারি করেছে। অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে। এটা লজ্জা।...

দুয়ারে চিকিৎসা, আরও জেলা-পুরসভা: ’১০ প্রতিজ্ঞা’ প্রকাশ করে প্রতিশ্রুতি মমতার

এবার দুয়ারে চিকিৎসা। প্রশাসনিক সুবিধায় হবে আরও জেলা ও পুরসভা। ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা’ নাম দিয়ে তৃণমূলের...

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...