Friday, April 3, 2026

যোগীরাজ্যে অবাধে ‘ভোট লুট’ লখিমপুর খেরিতে, সাইকেলের ভোট গেল পদ্মে!

Date:

Share post:

কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া লখিমপুর খেরিতে পদ্মের দুর্দিন। সেকথা বুঝতে পেরেই এবার ইভিএম-ভিভিপ্যাট কারচুপি চলল অবাধে। ভোটাররা অভিযোগ জানালেও কানেই নিল না প্রিসাইডিং অফিসাররা। ভোটার, যাদের এক একটা ভোট নির্বাচনে মূল্যবান বলে প্রচার চালাচ্ছেন খোদ নরেন্দ্র মোদি, তাদেরই যে কোনও গুরুত্ব নেই একনায়কের রাজ্য উত্তর প্রদেশে চতুর্থ দফার নির্বাচনে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল লখিমপুর খেরি।

লখিমপুরের বিজেপি প্রার্থী কেন্দ্রের মন্ত্রী অজয় মিশ্র তেনি। তাঁর ছেলে ইচ্ছাকৃতভাবে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেশের ইতিহাসে নাম তুলেছেন। মন্ত্রীর ছেলের নৃশংসতা উত্তরপ্রদেশের নারকীয় ঐতিহাসিক ঘটনার মধ্যেই জায়গা করে নিয়েছে। সেই ঘটনার জেরে এবার লোকসভা নির্বাচনে অনেকটাই চাপে বিজেপি প্রার্থী অজয় মিশ্র তেনি, যা তিনি নিজেও জানেন। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ কংগ্রেস-সমাজবাদী পার্টি-তৃণমূল জোটের সপা প্রার্থী উৎকর্ষ বর্মা। সোমবারের নির্বাচনে সকাল থেকেই এই কেন্দ্রে ভোটদানের গতি ধীরে বলে অভিযোগ তোলে সমাজবাদী পার্টি।

বেলা বাড়তেই গোলা গোকর্ণনাথ ও সিংহানিয়া গ্রামের ভোট কেন্দ্রগুলি থেকে ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। অভিযোগ সমাজবাদী পার্টির প্রতীক সাইকেলের পাশের বোতাম টিপলেও ভিভিপ্যাটে পদ্মফুল দেখাচ্ছে। গোলা গোকর্ণ গ্রামে যে কোনও বোতাম টিপলেই একই ফল দেখায়। অভিযোগের ভিত্তিতে ভোটদান বন্ধও হয়ে যায় দীর্ঘক্ষণ। এই গ্রামের গরমিলের অভিযোগ কংগ্রেস রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ি কমিশনে দায়েরও করেন। কিন্তু সিংহানিয়া গ্রামে ভোটের গরমিলের অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। ভোটারদের অভিযোগ কর্তব্যরত প্রিসাইডিং অফিসার শুনতেই চাননি।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...