Saturday, April 4, 2026

মুখ ঘোরাচ্ছে স্বস্তির বৃষ্টি! ফিরছে গরম, হতাশার খবর শোনালো হাওয়া অফিস

Date:

Share post:

আবারও মুখ ফেরাতে চলেছে স্বস্তির বৃষ্টি। হতাশার খবর শোনালো হাওয়া অফিস। রাজ্য জুড়ে ফের বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে রবিবারের পর আর ঝড়বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

সোমবার থেকেই আবহাওয়া শুকনো হতে শুরু করবে বলে জানিয়েছে মৌসম ভবন। তবে পরবর্তী দুদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।বৃহস্পতিবারের পর থেকে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। সঙ্গে বাড়বে অস্বস্তিও। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টি চলতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি।

আরও পড়ুন- লোকসভা নির্বাচন ২০২৪: রাত পোহালেই বাংলার আট কেন্দ্র-সহ দেশের ৯৬টি কেন্দ্রে ভোটগ্রহণ

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...