Tuesday, April 7, 2026

ফের কি ভারতীয় দলের হেড কোচের পদে বসতে চলেছেন শাস্ত্রী? ভারতের প্রাক্তন কোচের কথায় জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ফের কি টিম ইন্ডিয়ার দায়িত্ব নিতে চলেছেন রবি শাস্ত্রী? সম্প্রতি তাঁর এক সাক্ষাৎকারে জল্পনা দেখা দিয়েছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার হেড কোচের পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। টি-২০ বিশ্বকাপের পর নতুন কোচ নিয়োগ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এরই মধ্যে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন ভারতের প্রাক্তন কোচ। রবিচন্দ্রন অশ্বিনের এক প্রশ্নের উত্তরে এই ইঙ্গিত দিয়েছেন শাস্ত্রী। আর তারপরই শুরু হয় জল্পনা।

শাস্ত্রীর কাছে অশ্বিন সরাসরি জানতে চান, তিনি কোচিংয়ে ফিরতে ইচ্ছুক কিনা। জবাবে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘‘তেমন ইচ্ছা নেই। ভারতীয় দলের সঙ্গে প্রায় সাত বছর কাটিয়েছি। তবে ভবিষ্যৎ কেউ বলতে পারে না। কেমন পরিস্থিতি তৈরি হবে এবং কোনও ভাবে জড়িত হতে হবে কি না, বলা সম্ভব নয়।’’ এখানেই না থেমে শাস্ত্রী আরও বলেন, “ সকলেই জানে আমার অভিজ্ঞতা সম্পর্কে। আমি কী করতে পারি, সে সম্পর্কেও সকলের ধারণা রয়েছে। ভারতীয় দলের সঙ্গে সব মিলিয়ে প্রায় সাত বছর কাটিয়েছি। তুমিও সে সময় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্ভবত মানুষের সব থেকে কঠিন সময় কেটেছে কোভিডকালে। বিচ্ছিন্ন ভাবে থাকতে হত। সাজঘর এবং ডাগআউট ছাড়া কোথাও যাওয়া যেত না। সেই পরিস্থিতি থেকে আমরা সকলেই বেরিয়ে আসতে চেয়েছিলাম। ধারাভাষ্যের কাজ আমাকে আবার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। এই কাজের একটা আলাদা আনন্দ রয়েছে।“ শাস্ত্রীর কথায় পরিষ্কার, দেশের স্বার্থে বিশেষ পরিস্থিতি বা প্রয়োজনে দায়িত্ব নিতে রাজি তিনি।

আরও পড়ুন- অবশেষে ভারতীয় দলের হেড কোচের জন্য বিজ্ঞাপন দিল বিসিসিআই, থাকতে হবে এই গুন

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...