Saturday, April 4, 2026

নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে সন্দেশখালির মহিলারা

Date:

Share post:

নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের দাবি জানালেন সন্দেশখালির মহিলারা। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তারা। মঙ্গলবার বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলা দায়ের করা হয়। আদালতে আবেদনে বলা হয়, বিজেপি সেখানে ষড়যন্ত্র করছে, সঠিক ভাবে এর তদন্ত করা হোক। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আলাদাভাবে সন্দেশখালির মহিলারা মামলা করেন।

এই মামলা গ্রহণের পর বিচারপতিরা জানতে চান, কলকাতা হাই কোর্ট কি সিবিআই তদন্ত নিয়ে কোনও নির্দেশ দিয়েছে? এই প্রশ্নের উত্তরে আইনজীবী জানান, হাই কোর্ট নির্দেশ দিয়েছে। এর পর বিচারপতিরা বলেন, আলাদা করে শুনানি নয়। একই বেঞ্চে যেহেতু আজ মামলা দায়ের করা হয়েছে, তাই সন্দেশখালির মূল মামলার সঙ্গেই এই মামলার শুনানি হবে আগামী জুলাইতে।

গত মাসেই রাজ্য সরকারের তরফে সন্দেশখালি নিয়ে মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চে মামলার শুনানি ছিল গত ২৯ এপ্রিল। রাজ্যের তরফে সন্দেশখালি মামলার আইনজীবী বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, এ বিষয়ে রাজ্যের তদন্তে আরও কিছু তথ্য মিলেছে। তা শীর্ষ আদালতে পেশ করার জন্য সময় দেওয়া হোক। এরপরই বিচারপতিরা পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী জুলাই মাসে।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...