Sunday, April 5, 2026

কল্যাণীতে উন্নয়নের জোয়ার এনেছে রাজ্য সরকার : মমতা

Date:

Share post:

রাজ্যের উন্নয়নের ছোঁওয়া লেগেছে কল্যাণীতেও। কল্যাণীর জনসভায় এসে সেই খতিয়ান আরও একবার তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে কল্যাণীর জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কল্যাণী বিধানচন্দ্র রায়ের স্বপ্নের কল্যাণী ছিল, কিন্তু এই পর্যন্তই। তারপর নতুন করে আর কিছু করা হয়নি। এরপর কল্যাণীতে আমরা নতুন ব্লক করেছি। ট্রিপল আইটি করেছি, ফ্লিপকার্টের বিরাট বাজার করেছি। এইমস হাসপাতাল করেছি। ১৮০ একর জমি বিনা পয়সায় আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি। আর এখন বিজেপি শুধু মিথ্যা কথা বলছে।
মুখ্যমন্ত্রীর সংযোজন, ৩০০ কোটি টাকা আমরা রাজ্য সরকার থেকে খরচ করেছি জল, রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের জন্য। কল্যাণীতে ছয় লেনের হাইওয়ে তৈরি হচ্ছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করা হয়েছে। কল্যাণীতে এডুকেশন হাব তৈরি করা হয়েছে। হরিণঘাটা-চকদহ-কল্যাণী ব্লকে ৩০৫ কোটি টাকার জলস্বপ্ন প্রকল্প করেছি। কল্যাণী ও হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। কল্যাণীতে আইটি পার্ক করা হয়েছে, নতুন বৈদ্যুতিক সাব স্টেশন হয়েছে। দেড় হাজার কোটি টাকা ব্যয় করে ছয় লেনের দ্বিতীয় ঈশ্বর গুপ্ত ব্রিজ নির্মাণ হচ্ছে। হরিণঘাটা-গাইঘাটা রাস্তার মানোন্নয়ন করা হচ্ছে ১৪ কোটি ৭৪ লাখ টাকা খরচ করে।




Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...