Tuesday, April 7, 2026

রাজ্যের পাঠানো তালিকা থেকেই ২১ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে রাজ্যপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

রাজ্যের পাঠানো উপাচার্যের তালিকাতেই সায় দিতে হচ্ছে আচার্য সি ভি আনন্দ বোসকে। এতদিন, শিক্ষা দফতরের আর্জি খারিজ করেছিলেন রাজ্যপাল। এবার রাজ্যপালকে ২১ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।আদালত নির্দেশ দিয়েছে রাজ্যের পাঠানো তালিকা থেকে তাঁকে যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসাবে নিয়োগ করতে হবে। এরপর আদালতের নির্দেশ মেনেই রাজ্যের পাঠানো তালিকা থেকেই উপাচার্য নিয়োগ করতে চলেছেন তিনি। শুক্রবারের মধ্যেই তাঁর কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে রাজ্যপালকে। দ্রুত ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যপালকে পুরোনো নির্দেশ মেনেই। এক্স হ্যান্ডেলে এমনটাই দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

উপাচার্য নিয়োগ মামলা দেশের সর্বোচ্চ আদালত আবার শুনবে আগামী শুক্রবার। এরই মধ্যে রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করেছেন তিনি। রাজভবন সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক কল্লোল মজুমদার। হুগলির তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আশুতোষ ঘোষকে।

সুপ্রিম কোর্ট আচার্য বোসকে নির্দেশ দিয়েছে রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন থাকবে না। প্রসঙ্গত, উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন আচার্য সিভি আনন্দ বোস। রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের অভিযোগ ছিল, তাদের না জানিয়েই নিজের পছন্দ মতো ব্যক্তিদের নিয়োগ করছেন বোস। সমস্যার সমাধানে রাজভবনে আসেন খোদ অ্যাটর্নি জেনারেল। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্ট পর্যন্ত।





Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...