Sunday, April 5, 2026

ঠিক কী ঘটেছিল গোয়েঙ্কা-রাহুলের মধ্যে, ফাঁস করলেন লখনউ দলের কোচ

Date:

Share post:

এবার সঞ্জীব গোয়েঙ্কা-কে এল রাহুল বিতর্ক নিয়ে মুখ খুললেন লখনউ দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর প্রকাশ্যে রাহুলকে ভর্ৎসনা করেছিলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। যা নিয়ে বয়ে গিয়েছিলো সমালোচনার ঝড়। সেদিন ঠিক কী ঘটেছিল? সেই নিয়ে এবার মুখ খুললেন ল্যাঙ্গার।

এই নিয়ে লখনউ কোচ বলেন, “ চায়ের কাপে তুফান তুলেছে। ব্যাপক ঝড় উঠেছে। যে বিষয়টা আমাকে সব থেকে অবাক করেছে তা হল, ক্রিকেট নিয়ে প্যাশনেট ভারতের মানুষ। মিস্টার গোয়েঙ্কাও ব্যতিক্রম নন। আমিও নই। কেএল-ও নয়।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা কাজ দেয়নি। খেলার শেষে মিস্টার গোয়েঙ্কা মাঠে এসে কেএল-কে জিজ্ঞাসা করেন, কী হল? আমরা যে পরিকল্পনা স্থির করেছিলাম, তা তো কাজেই এল না। এবার আমরা কী করব? তারপর দীর্ঘক্ষণ আমাদের মধ্যে আলোচনা হয়। আমাদের কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। কিন্তু সেই ভিডিওয় শব্দ ছিল না। কী কথাবার্তা হয়েছিল, তা কেউ শোনেননি। দেখে মনে হয়েছে খুবই আক্রমণাত্মক কথাবার্তা হয়েছে। আসলে সেরকম বিষয়টাই নয়।”

গত বুধবার হায়দরাবাদের কাছে হারের পর , প্রকাশ্যে মাঠে নেমে রাহুলকে ভর্ৎসনা করেন সঞ্জীব গোয়েঙ্কা। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন। তাঁর আচরণ দেখেই বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন। সঞ্জীব গোয়েঙ্কার দাপটের সামনে রাহুল কিছু বলতেই পারেননি। তিনি চুপচাপ মাথা নীচু করে দাঁড়িয়েছিলেন। সেই ঘটনা একেবারেই ভালোভাবে নেননি ক্রিকেটপ্রেমিরও। সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছিল গোয়েঙ্কার সমালোচনা।

আরও পড়ুন- এবার হার্দিকের সমালোচকদের একহাত নিলেন গম্ভীর, কী বললেন কলকাতার মেন্টর?





Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...