Monday, April 6, 2026

কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই, ৩ মাসের মধ্যে আনবো বাংলার বকেয়া: হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই। আসছে না মোদি সরকার। পরিবর্তিত সরকারে থেকে ৩ মাসের বাংলার বকেয়া আনা হবে। বুধবার, আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে জনসভা থেকে হুঙ্কার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তিনি সাফ জানিয়ে দেন, কেন্দ্রে পরিবর্তন হবে। কেউ আটকাতে পারবে না।

এদিন, পুরশুড়ার আদ্যা মা কোল্ড স্টোরেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। সেই সভা থেকে দিল্লির (Delhi) মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। রাজ্যের তৃণমূল (TMC) সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, “২০ মে দিনটা ঐতিহাসিক। ২০১১ সালের ২০ মে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথমবার বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসে। আর এই ২০ তারিখ আপনারা ভোট দিতে যাবেন। এটা কাকতালীয় নয়।“ এর পরেই অভিষেকের হুঙ্কার, “এই সরকারের বিদায় আসন্ন। কেউ আটকে পারবে না। কেন্দ্রে পরিবরতন হচ্ছেই। আর কেন্দ্রে পরিবর্তন হলেই আমাদের বাংলার বকেয়া যে ১লক্ষ ৬৪ কোটি তিনমাসের মধ্যে সেটা ফেরত এনে বাংলার উন্নয়নের কাজে লাগাব।“

বাংলায় বঞ্চনা নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। বিজেপি সরকার ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। জনবিরোধী বিজেপি, গরিববিরোধী বিজেপি। ১০০ দিনের টাকা আটকে রেখেছেন যাঁরা, তাঁদের ২০ তারিখ উচিত শিক্ষা দেওয়ার দিন।“





Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...