Sunday, April 12, 2026

গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী! আটক ১ সন্দেহভাজন

Date:

Share post:

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর উপর হামলা(Attack on the Prime Minister of Slovakia)। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রবার্ট ফিকো (Robert Fico)। বুধবার মন্ত্রিসভার বৈঠক সেরে বেরোনোর পর আচমকাই প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান এক বন্দুকধারী। ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন রবার্ট। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার রাজধানী থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে হ্যান্ডলোভাতে মিটিং ছেড়ে ফেরার পথে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর উপর এই হামলা হয়েছে বলে জানা যায়। রবার্টকে লক্ষ্য করে চারটি গুলি করা হয়। একটি গুলি তাঁর পেটে লাগে। হ্যান্ডলোভা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়, আপাতত তিনি স্থিতিশীল। কী কারণে এই হামলা তা পরিষ্কার নয় তবে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।


 

Related articles

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...

বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান...

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...