Monday, April 6, 2026

মালদহে বাজ পড়ে মর্মান্তিকভাবে মৃত ১১, দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

Date:

Share post:

তীব্র দাবদাহ থেকে সাময়িক স্বস্তি মিলল ঝড়বৃষ্টিতে ঠিকই, মালদহে বজ্রপাতে মর্মান্তিকভাবে মৃত্যু হল ১১ জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে তিন নাবালক ও দুই যুবক রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পুরাতন মালদহের সাহাপুর এলাকায় একটি আম বাগানে আম যোগানোর কাজে ব্যস্ত ছিল কয়েকজন যোগানদার। সেই সময় বজ্রপাতে মৃত্যু হয় তাদের। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। তিনি জানিয়েছেন, মৃতদের দুর্যোগ তহবিল থেকে দু’লক্ষ টাকা করে দেওয়া হবে। নির্বাচনী বিধিনিষেধ রয়েছে। কিন্তু বিপর্যয় ঘটে গিয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারকে সমস্ত রকমের সাহায্য করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকালে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এলে বাজ পড়ে মৃত্যু হয় তিন জনের।মৃতদের নাম চন্দন সাহানি (৪০),রাজ মৃধা(১৬) মনোজিৎ মন্ডল (২১)।মৃতরা তিনজনই পুরাতন মালদহের সাহাপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আম কুড়োতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁদের। গাজোলের আদিনাতেও বজ্রপাতে একাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম অসিত সাহা (১৯)। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ঝড়ের সময় অসিতও আম বাগানে আম কুড়োতে গিয়ে মারা গিয়েছে। মানিকচক ব্লকেও প্রাণ গিয়েছে দুই নাবালক ও এক বৃদ্ধের। মৃতদের নাম শেখ সাবরুল (১১), রানা শেখ (১১) এবং অতুল মণ্ডল (৬৫)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবারুল চৌকি মিরদাদপুর অঞ্চলের নিহালুটোলার আম বাগানে আম কুড়োতে গিয়েছিল। সে মহম্মদটোলার বাসিন্দা এবং অতুল হাড্ডাটোলার বাসিন্দা। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় রতুয়া থানা এলাকার বাসিন্দা সুমিত্রা মণ্ডলের (৪৫)।

মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরই পাশাপাশি, বাজ পড়ে আহত হয়েছে দুজন।আহতদের নাম ফাতেমা বিবি,বাড়ি ইংরেজবাজারের বুধিয়া এলাকায়, অন্যজন দুলু মন্ডল, বাড়ি পুরাতন মালদহের ‘সাহাপুর এলাকায়।সে অষ্টম শ্রেণীতে পড়ে।এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।





 

 

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...