Sunday, April 5, 2026

বাড়ছে তাপপ্রবাহের সম্ভাবনা! জলবায়ু পরিবর্তনে ভিলেন কে? চাঞ্চল্যকর রিপোর্ট WWA-র

Date:

Share post:

চলতি বছর লাগাতার তাপপ্রবাহের (Heatwave) সাক্ষী থেকেছে ভারত (India)-সহ এশিয়ার (Asia) একটা বড় অংশ। শুক্রবার থেকে ভারতের উত্তর-পশ্চিমে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। কিন্তু ঠিক কী কারণে হু হু করে বাড়ল তাপমাত্রা (Temperature)? বিজ্ঞানীরা জানাচ্ছেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাবেই তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি। আর তার জেরেই এপ্রিল মাসে ভারতে তাপপ্রবাহের আশঙ্কা বেড়েছে ৪৫ গুণ! জলবায়ুর তারতম্যের জেরেই বিশ্ব জুড়ে তাপমাত্রা ১.২ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (WWA)-এর সদ্য প্রকাশিত রিপোর্টে। এর জেরে বিপদে পড়তে চলেছেন দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী মানুষজন। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনে ভিলেন মানুষই। অত্যধিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও গাছ কাটার মতো হঠকারী পদক্ষেপের মাসুল গুনছেন মানুষ।


সূত্রের খবর মালয়েশিয়া, ব্রিটেন, সুইডেন, নেদারল্যান্ডসের বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের মোট ১৩ জন বিজ্ঞানী এই বিস্ফোরক রিপোর্টটি তৈরি করেছেন। আবহাওয়ার তথ্য পর্যালোচনা করে বিজ্ঞানীরা দেখেছেন শিল্পবিপ্লব পূর্ববর্তী সময়ের তুলনায় বর্তমানে তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি। নতুন রিপোর্টে এশিয়ার বিভিন্ন অঞ্চল বিশ্লেষণের জন্য পৃথক মাপকাঠি নির্ধারণ করা হয়েছিল। রিপোর্টে দেখা গিয়েছে, চলতি বছরে গড় সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি। তবে ভবিষ্যতে পশ্চিম এশিয়ায় তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। তাঁদের মত, ২০৪০ বা ২০৫০ সালে তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি ছুঁতে পারে।

গ্রান্থাম ইনস্টিটিউটের গবেষক মরিয়ম জ়াকারিয়া জানিয়েছেন, বিশ্ব জুড়ে যদি অবিলম্বে তাপ নিঃসরণের হার নিয়ন্ত্রণ করা না যায়, সে ক্ষেত্রে তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আগামী দিনে এই বৃদ্ধির হার ২ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে। আর তাপপ্রবাহের ক্ষেত্রে তা পৌঁছে যেতে পারে ৭ ডিগ্রিতে। তবে তীব্র দাবদাহের প্রভাব পড়ছে জনজীবনেও। অত্যধিক গরমে ক্ষতিগ্রস্ত চাষ আবাদের কাজ। ফলে খাদ্যশস্যের জোগানে ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি জলসঙ্কটের সাক্ষী হয়েছে বেঙ্গালুরু-সহ বহু শহর। পাশাপাশি তাপমাত্রা জনিত কারণে গত এপ্রিলে মৃত্যুর সংখ্যা রেকর্ড ছুঁয়েছে।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...