Sunday, April 5, 2026

ভোটের মরসুমে নয়া হেয়ারস্টাইল! ঘাসফুল থেকে পদ্ম নবীনের শিল্পে বুঁদ হাওড়াবাসী

Date:

Share post:

ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে লোকসভার (Loksabha Election) ৪ দফার নির্বাচন। এখনও বাকি ৩ দফার ভোটগ্রহণ। এর মধ্যে আগামী ২০ তারিখ পঞ্চম দফার ভোটগ্ৰহণ হবে বাংলার ৭ কেন্দ্রে, যার মধ্যে অন্যতম হাওড়া (Howrah)। পঞ্চম দফার প্রচার শেষ হতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তাই শেষ মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন। মিটিং, মিছিল বা সমাবেশ তো আছেই পাশাপাশি অনেকেই নিজেদেরকে দলীয় প্রতীকে সাজিয়ে নিচ্ছেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

হাওড়ায় বিভিন্ন দলের নেতা কর্মী সমর্থকরা এখন দলীয় প্রতীকের আদলে কেউ চুলের ভোল (Haircut )বদলে ফেলছেন আবার কেউ বডি পেইন্ট করাচ্ছেন। আর অভিনব এই হেয়ার স্টাইল বা বডি পেইন্ট হাওড়ার ভোটের প্রচারে যেন বাড়তি মাত্রা যোগ করেছে।হাওড়ার এক সেলুন মালিক রবীন দাসের কথায় বিগত বহু বছর ধরেই ভোট বা বিশ্বকাপের মতো ইভেন্টের সময় এই ধরনের হেয়ার কাটিং করে আসছেন তিনি। ফলে ভোট বা বিশ্বকাপের সময় তাঁর কাছে খুব অনেকেই নিজের পছন্দের দলের প্রতীকের আদলে চুলের চাঁট অনেকেই করতে চান।

তবে হাওড়ার ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে এই ধরনের হেয়ার কাটিংয়ের চাহিদা। আগামীদিনে আরও কাস্টমারের ভিড় বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। চলতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য কামনা করে তৃণমূলের জন্য একটি থিম সংও তৈরি করেছেন রবীন। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে সেই গানের অডিয়োও। অন্যদিকে রবীনের কাছে এই ধরনের হেয়ার কাটিং করিয়ে খুশি বিভিন্ন দলের কর্মী সমর্থকরাও।


Related articles

মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

দলবিরোধী কাজ করলে কোনও বড় নেতাকেই রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে। যে নেতার কাজে অসম্মানিত হয় দল,...

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...