Saturday, April 4, 2026

অসমাপ্ত প্রেমে প্রাক্তনের প্রতিহিংসা! ‘অযোগ্য’ ট্রেলারে প্রশ্নের মুখে সম্পর্কের রসায়ন

Date:

Share post:

কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর (Prosenjit Chatterjee & Rituparna Sengupta)জুটির পঞ্চাশতম ছবি ‘ অযোগ্য’ (Ajogyo) ঘিরে শুরু থেকেই আগ্রহ বাড়ছিল। শ্রেয়া ঘোষালের কণ্ঠে প্রথম গান প্রকাশ্যে আসতেই উত্তেজনা বাড়ছিল। এবার এল ট্রেলার। প্রাক্তন জুটির রসায়নের সঙ্গে আবার ‘রক্তিম’ রূপে জুড়ে গেলেন গায়ক – অভিনেতা শিলাজিৎ (Shilajit)। প্রেম, প্রতিহিংসা আর অসম্পূর্ণ গল্প নিয়ে ভালবাসার যোগ্যতাকে প্রমাণের চেষ্টা করলেন পরিচালক।

‘দৃষ্টিকোণ’ এবং ‘অর্ধাঙ্গিনী’ কৌশিকের মুন্সিয়ানাকে বাঙালি দর্শকের কাছে বড় প্রত্যাশিত করে তুলেছে। তাই ‘অযোগ্য’ (Ajogyo Movie Trailer)ছবির ট্রেলারে প্রেম, রক্ত আর প্রতিহিংসার গল্পের আন্দাজ পেতেই ভিউ বাড়ছে লাফিয়ে। ট্রেলারের আভাস বলছে ছোটবেলার সঙ্গী প্রসেন ও পর্ণা (এই চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করছেন)। ভাল এক বন্ধুত্বের গল্প পরিণতি পাওয়ার আগেই হয়তো অসম্পূর্ণতা এসে ধরা দেয় জীবনে। অতএব সম্পর্ক হয় প্রাক্তন, আর পর্ণার বর্তমান জীবনসঙ্গী হয় রক্তিম। কিন্তু সেই গল্পটাও কি সুখের? কৌশিকের ভাবনায় সেখানেও আছে টুইস্ট! আগামী ৭ জুন সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘অযোগ্য’। টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটির সিনেমার হাফসেঞ্চুরি বক্স অফিসকে নতুন কোন রেকর্ড উপহার দেয় এখন সেটাই জানার অপেক্ষা।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...