Saturday, April 4, 2026

দেবাংশুকে পাশে নিয়ে রোড শো অভিষেকের, জনপ্লাবনে ভাসল তমলুক

Date:

Share post:

শুধু জনসমুদ্র। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya) সমর্থনে রাজ ময়দান থেকে হসপিটাল মোড় পর্যন্ত তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো-এ আবেগে ভাসল তমলুক। শুক্রবার, রোড শো-তে অভিষেক ম্যাজিক। দলীয় প্রার্থী দেবাংশুকে পাশে নিয়ে হুড খোলা গাড়িতে রোড শো করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তমলুকের রাস্তা কার্যত চলে যায় তৃণমূলের দখলে। রাস্তার দুধারেই শুধু নয়, অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ছিল ভিড়ে ঠাসা।

এদিন তমলুক রাজ ময়দান থেকে হসপিটাল মোড় পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক ও দেবাংশু। হুড গাড়ির উপর দাঁড়িয়ে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

উত্তর থেকে দক্ষিণ- বাংলাজুড়ে সাংগঠনিক বৈঠক থছেকে শুরু করে জনসভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন অভিষেক। প্রতিটি রোড-শোতেই জনপ্লাবন। তমলুকও তার ব্যাতিক্রম নয়।






Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...