Saturday, April 4, 2026

জলপ্রপাতে হঠাৎ হড়পা বান, তামিলনাড়ুতে নিখোঁজ কিশোর

Date:

Share post:

জলপ্রপাত বেয়ে হঠাৎ নেমে এল প্রবল জলরাশি। তির তির করে বইতে থাকা জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে থাকা পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে জল ঢুকে গেল সামনের সিঁড়ি থেকে রাস্তাঘাট। প্রবল গতিতে জল এগিয়ে আসছে বুঝতে পেরে দ্রুত এলাকা ছাড়লেন উপস্থিত থাকা মানুষ। তারই মধ্যে হারিয়ে গেলেন ১৭ বছরের এক কিশোর। তামিলনাড়ুর ওন্ড কোর্তাল্লাম জলপ্রপাতে হড়পা বানে জলপ্রপাতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হল প্রশাসন।

ক্রমাগত আবহাওয়ার পরিবর্তনে দেশের এক এক অংশে এক এক ধরনের বিপর্যয়ের সম্মুখিন সাধারণ মানুষ। উত্তর ভারতে যেখানে জারি হচ্ছে তাপপ্রবাহের সতর্কতা, সেখানে দক্ষিণের রাজ্যগুলিতে আবহাওয়া দফতরের বৃষ্টির জন্য লাল, কমলা সতর্কতা জারি। ১৯ মে পর্যন্ত তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলিতে ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নীলগিরি এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। তার মধ্যেই পর্যটকদের ভিড় বাড়ছিল ওল্ড কোর্তাল্লাম জলপ্রপাতে। শুক্রবার দুপুরের দিকে হঠাৎই সেখানে হড়পা বান আসে।

সেই সময় অশ্বিন (১৭) নামের এক কিশোর জলে স্নান করতে নেমেছিল। হড়পা বানের পর তার আর খোঁজ পাওয়া যায়নি। এরপরই স্থানীয় পুলিশ প্রশাসন জলপ্রপাতে ঢোকা বন্ধ করে দেয়। দমকল বাহিনী নিখোঁজ কিশোরের খোঁজ শুরু করেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...