Monday, March 23, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা তৈরি রাজ্যপালের, রাজ্যের পাঠানো নামে আপত্তি !

Date:

Share post:

ফের উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা তৈরি করলেন রাজ্যপাল। রাজ্য সরকারের দেওয়া তালিকায় ১৫টি নামের মধ্যে ৭টিতে আপত্তি জানিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে বাকি আটটি নামে সায় রয়েছে তাঁর। এক সপ্তাহের মধ্যে আটজনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

শুক্রবারের মধ্যে সুপ্রিম কোর্টে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ মামলায় রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। সেই রিপোর্টে রাজ্য সরকারের পেশ করা তালিকার সাতটি নামে সন্তুষ্ট নন সিভি আনন্দ বোস।
প্রসঙ্গত, রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের জল গড়ায় সুপ্রিম কোর্টে । এই মামলার আগে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। উচ্চশিক্ষা দফতরের অভিযোগ ছিল, তাদের না জানিয়েই নিজের পছন্দ মতো ব্যক্তিদের নিয়োগ করছেন বোস। এই পরিস্থিতিতে গত সোমবারই রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক কল্লোল পালকে। তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে আশুতোষ ঘোষকে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক।

সুপ্রিম কোর্ট রাজ্যপালকে মৌখিক নির্দেশ দেয়, রাজ্যের তৈরি করা তালিকা থেকেই ২১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে। শুক্রবার সর্বোচ্চ আদালতে মামলার শুনানিতে জানা গিয়েছে, রাজ্য সরকারের পেশ করা তালিকার ৭টি নামে আপত্তি রয়েছে রাজ্যপালের।

 

Related articles

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহিদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহিদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...