Saturday, April 4, 2026

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনালে হার ইস্টবেঙ্গলের

Date:

Share post:

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনালে হার ইস্টবেঙ্গলের। এদিন ফাইনালে পাঞ্জাব এফসির কাছে ২-৩ গোলে হারল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেন গুইতে এবং জোসেফ।

শনিবারের ম্যাচে পিছিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলই। ১০ মিনিটেই গোল করেন পাঞ্জাবের ওমং। কিন্তু ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই সমতা ফেরায় তারা। গোল করেন ভানলালপেকা গুইতে। পাঞ্জাবের বক্সে বল পেয়ে প্রথমে ডান দিকে যেতে গিয়েও বাঁ দিকে গিয়ে বাঁ পায়ের শটে সমতা ফেরান গুইতে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লাল-হলুদ। ৫০ মিনিটে জোসেফ জাস্টিন গোল করেন। কিন্তু ৫৯ মিনিটে সমতা ফেরায় পাঞ্জাব । পাঞ্জাবের হয়ে ২-২ করেন ববি। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে যে গোলটি করেন তিনি। ৭৩ মিনিটে পাঞ্জাবের তৃতীয় গোল হরমনপ্রীতের। বক্সের জটলা থেকে গোল করেন তিনি। আর এরফ্লে ৩-২ গোলে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টের ফাইনাল জিতে নেয় পাঞ্জাব।

আরও পড়ুন- রাজস্থানের বিরুদ্ধে নামার বিহুর ছন্দে শ্রেয়স-রিঙ্কুরা


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...