Wednesday, April 1, 2026

শনিবার রাজ্যে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য! প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা

Date:

Share post:

শনিবার সাতসকালে রাজ্যে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য! এদিন পূর্ব বর্ধমানের কালনার (Kalna) একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায় বলে খবর। তবে ঘটনার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট শার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমাণ পুলিশের।

পুলিশ সূত্রে খবর, কালনা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে আবদুল কাদের মিঁঞার বাড়িতে জুতোর গুদাম রয়েছে। শনিবার ভোররাতে ওই গুদামে আগুন লাগে। কোনওভাবে আবদুলের স্ত্রী ও মেয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেও আটকে পড়েন বাড়ির মালিক। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনী।

অন্যদিকে এদিন হাওড়ার (Howrah )জগৎবল্লভপুরেও ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর সামনে আসে। একটি পরচুলা তৈরির কারখানায় আচমকা আগুন লেগে যায়। ঘণ্টা খানেকের চেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে খবর। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি।


Related articles

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...