Monday, April 6, 2026

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার! মুখে ছেটানো হল কালিও 

Date:

Share post:

নিজের কেন্দ্রে লোকসভা ভোটের (Loksabha Election) প্রচারে (Campaign) বেরিয়ে আক্রান্ত হলেন কংগ্ৰেস প্রার্থী কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। উত্তর দিল্লির প্রার্থীর মুখে-গায়ে কালো কালি ছেটানোর অভিযোগ সামনে এসেছে‌। সূত্রের খবর, দিল্লির উসমানপুর এলাকায় প্রচার সারতে গেলে এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী হন কানহাইয়া। তবে শুধু কানহাইয়া কুমার নন তাঁর সঙ্গে থাকা আম আদমি পার্টির এক কাউন্সিলরকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।

সূত্রের খবর, এদিন কংগ্রেস নেতার উপরে কমপক্ষে সাত-আটজন চড়াও হয়েছিল। দলীয় বৈঠক থেকে কানহাইয়া বেরতেই তাঁকে ঘিরে ধরেন সমর্থকরা। ওই ভিড় থেকেই আক্রমণকারীরা মালা পরানোর নামে কানহাইয়ার দিকে এগিয়ে আসেন। এরপর কানহাইয়ার গলায় মালা দেওয়ার সঙ্গে সঙ্গেই সপাটে চড় বসিয়ে দেন গালে। ঘটনায় রীতিমতো হকচকিয়ে যান কংগ্রেস প্রার্থী। এরইমধ্যে হামলাকারীরা কালো কালি বের করেও কানহাইয়াকে লক্ষ্য করে ছুড়ে মারেন বলে অভিযোগ। এদিকে ঘটনার পর দুই অভিযুক্ত নিজেই সোশ্যাল মিডিয়ায় কানহাইয়া কুমারের উপরে হামলার ভিডিয়ো শেয়ার করেছেন। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিযুক্তরা বলছেন তাঁরাই কানহাইয়া কুমারকে চড় মেরেছেন। কানহাইয়া কুমার দেশভাগের স্লোগান দিয়েছিলেন এবং ভারতীয় সেনাকে অপমান করেছেন। তার প্রতিশোধ নিতেই কংগ্রেস নেতার উপরে হামলা।

এদিকে আক্রমণের ঘটনার পরপরই পুলিশে অভিযোগ জানিয়েছেন আহত আম আদমি পার্টির কাউন্সিলর ছায়া গৌরব শর্মা। তিনি দানান, কর্তার নগরের পার্টি অফিস থেকে বেরতেই সাত-আটজন এসে কানহাইয়া কুমারকে মালা পরান। এরপরই তাঁর উপর কালি ছোড়েন এবং তাঁকে চড় মারেন। গোটা ঘটনায় তিন-চারজন মহিলাও আহত হন। এক মহিলা সাংবাদিকও ধাক্কাধাক্কিতে ড্রেনে পড়ে যান বলে খবর। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ভাইরাল ভিডিও খতিয়ে দেখা হচ্ছে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...