Monday, April 6, 2026

ভোটের মুখে কলকাতায় ফের উদ্ধার লক্ষ লক্ষ টাকা! ব্যাগ খুলতেই চোখ কপালে পুলিশের 

Date:

Share post:

ভোটের আগে ফের কলকাতা (Kolkata) থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। নাকা চেকিংয়ে নেমে শুক্রবার রাতে কলকাতার (Kolkata) এপিসি রোড (APC Road) থেকে একটি ব্যাগ-সহ সন্দেহভাজন দু’জনকে আটক করল নির্বাচন কমিশনের (Election Commission of India) ক্রাইম ব্রাঞ্চ। কমিশন সূত্রে খবর, ব্যাগের চেন টানতেই দেখা যায় ভেতরে থরে থরে পাঁচশো টাকার নোট। এরপরই দু’জনকে হাতেনাতে গ্রেফতার (Arrest) করা হয়। কমিশন সূত্রে খবর, বাজেয়াপ্ত অর্থের পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা। এদিকে ধৃতদের জেরা করে জানা গিয়েছে, তাদের একজনের বাড়ি পোস্তা থানা এলাকায়। অপর জনের বাড়ি হুগলিতে। তবে কোথা থেকে ওই টাকা আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, টাকার উৎস কী সব জানতে ধৃতদের দফায় দফায় জেরা শুরু করেছেন তদন্তকারীরা।

শনিবার অভিযুক্তদের আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কমিশনের ক্রাইম ব্রাঞ্চ। আগামী ১ জুন শেষ দফায় ভোট রয়েছে কলকাতায়। আর সেকারণেই গত কয়েকদিন ধরে এলাকায় এলাকায় নাকা তল্লাশি শুরু করেছে কমিশন। শুক্রবার গভীর রাতে তল্লাশি অভিযানের সময় একটি ব্যাগ-সহ সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...