Saturday, April 4, 2026

বন্দেভারতের মেনুতে বাঙালিয়ানার ছোঁয়া, লাঞ্চে পোলাও- সর্ষে মাছ!

Date:

Share post:

বদলে গেল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের (Howrah to NJP Vande Bharat Express)মেনু। এবার প্রাতরাশ থেকে লাঞ্চ বা ডিনার সবেতেই ১০০ শতাংশ বাঙালিয়ানার স্বাদ। ট্রেনে সফরকালে বাঙালি কিন্তু মাছ পেত না। বিশেষ করে IRCTC -র তরফে কিন্তু ট্রেনের খাবারে চিকেন ও ডিম দেওয়া হলেও মাছের ক্ষেত্রে গণ্ডি দেওয়া ছিল। এবার সেই দুঃখমোচনে এগিয়ে এল বন্দে ভারত। এমনিতেই উদ্বোধনের দিন থেকেই ভারতের এই সেমি হাই স্পিড ট্রেন বিতর্কে জড়িয়েছে। কখনও ট্রেনে ঢিল ছোড়া হয়েছে তো কখনও পরিষেবা বিঘ্নিত হয়েছে। এর সঙ্গে আবার খাবার নিয়েও একরাশ অভিযোগ শোনা গেছিল। তবে সেইসব সামলে আপাতত নয়া পরিবর্তন নিয়ে ব্যস্ত পূর্ব রেল কর্তৃপক্ষ (Eastern Railway)।মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Kaushik Mitra) জানিয়েছেন, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) তার দ্রুতগামিতা এবং বিলাসবহুল সুযোগ-সুবিধার জন্য বিখ্যাত৷ এবার আশা করা যায় এই ট্রেনের খাবারের অসুবিধাও মিটবে।

নতুন মেনুতে কী কী থাকছে?

রেল সূত্রে খবর, এবার থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা করলেই বাঙালির পছন্দের খাবার চলে আসবে টেবিলে। প্রাতরাশে রাখা হচ্ছে ট্র্যাডিশনাল ত্রিকোণ পরোটা, ছোলার ডাল সঙ্গে আবার মাল্টিগ্রেন আটার রুটি। দুপুর/রাতে মেনুতে থাকছে মাছ মাংস দুই-ই। বাসন্তী পোলাও, চিকেন কষা, সোনামুগের ডাল, বাঙালির অতিপ্রিয় মাছের ঝোল, সর্ষে মাছ তো থাকছেই সঙ্গে আবার ধোকা অথবা ছানার ডালনা, ফিস ফ্রাই। শেষপাতে মিষ্টি না হলে কী আর চলে, তাই সেই কথা মাথায় রেখে রাখা হচ্ছে মিষ্টি দই, সন্দেশ এবং ক্ষীরকদম। নতুন খাবারে কতটা রসনাতৃপ্তি হয় এখন সেটাই দেখার।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...