Wednesday, June 3, 2026

দিতে হবে যোগ্যতার প্রমাণ! রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি জমা দেওয়ার নির্দেশ শিক্ষা দফতরের

Date:

Share post:

নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে এবার নথি জমা দিতে হবে রাজ্যের সমস্ত শিক্ষকদের। এমনই নির্দেশিকা জারি করল রাজ্যে শিক্ষা দফতর। আগামী ২৭ মের মধ্যে শিক্ষকদের যাবতীয় নথি সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা করতে হবে। এক্ষেত্রে প্রায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি শিক্ষককে জমা দিতে হবে নথি। এমনকী ৩০-৩৫ বছর আগে যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন তাঁদেরকেও এই নথি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি-র শংসাপত্র, নিয়োগপত্র, বর্তমান চাকরির প্রমাণপত্র জমা দিতে হবে। কারওর কাছে যদি এসএসসির অ্যাপ্রুভাল মেমো থাকে তাহলে সেটিও জমা করতে হবে প্রধান শিক্ষকের কাছে। এই যাবতীয় নথি হার্ড কপি হিসেবে প্রধান শিক্ষকের কাছে জমা দেবেন শিক্ষকরা। এরপর ডিআইরা সেই নথি খতিয়ে দেখে ৭ জুনের মধ্যে রিপোর্ট দেবেন। এই নথি বা প্রমাণ দেওয়ার জন্য আইওএমএস নামে একটি পোর্টাল খোলা হয়েছে। সেখানে লগ ইন করতে হবে। এসএসসি ডাটা সাবমিশন মেনুতে গিয়ে তথ্য বা নথি জমা দিতে হবে। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলার নির্দেশ অনুযায়ী শিক্ষা দফতর এই নির্দেশিকা দিয়েছে।

আরও পড়ুন- দিলীপ-অভিজিতের পর এবার সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

 

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...