Sunday, April 5, 2026

বর্ষা ঢুকলো আন্দামানে, সোমবার ভোটে ভিলেন বৃষ্টি! 

Date:

Share post:

অপেক্ষার অবসান, নির্ধারিত সময়ের আগেই এসে গেল বর্ষা (Monsoon)। আজই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর-সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বর্ষা(Monsoon will enter the Nicobar Islands along with Southeast Bay of Bengal and South Andaman Sea today)। হাওয়া অফিসের (IMD update) এই খবরে স্বস্তি মিলেছে। যদিও রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সোমবার পঞ্চম দফার ভোটে ভিলেন হতে চলেছে বৃষ্টি। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার পাশাপাশি সোমবার ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও বৃষ্টি হতে পারে।

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস, কেরালাতেও নির্ধারিত সময়ের একদিন আগেই পৌঁছে যাবে মৌসুমী বাতাস। যার ফলে বাংলাতেও বর্ষা এগিয়ে আসবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২২ মে বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে যা ঘূর্ণিঝড় এর ইঙ্গিত দিচ্ছে। কিন্তু আবহাওয়াবিদরা এখনই এই প্রসঙ্গে কোন আপডেট দিতে নারাজ। তাঁদের কথায় যতক্ষণ পর্যন্ত সাইক্লোন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর গতিপ্রকৃতি বা তীব্রতা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। তবে আগামী ২৪ মে অতি গভীর নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। সেদিক থেকে আগামী সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায়।


 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...