Friday, April 3, 2026

পঞ্চম দফার ভোটে ‘ভিলেন’ বৃষ্টি! বনগাঁয় লণ্ডভণ্ড বুথ সংলগ্ন অস্থায়ী ক্যাম্প, উড়ল ছাউনি

Date:

Share post:

পঞ্চম দফার ভোটে আগে থেকেই ঝড়বৃষ্টির (Rain) পূর্বাভাস ছিল। বাস্তবে তাই সত্যি হল। সোমবার বেলা গড়াতেই ঝড়বৃষ্টিতে কার্যত তছনছ ভোটগ্রহণ কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের একাধিক অস্থায়ী ক্যাম্প (Camp)। বনগাঁ (Bongaon) লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদার মশ্যমপুর এলাকার ঘটনা। ভোটারদের মতে, এদিন আচমকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভোটগ্রহণ কেন্দ্র। যার জেরে আতঙ্কিত হয়ে বুথ ছাড়েন ভোটাররা।

ওই বুথের ভোটারদের আরও অভিযোগ, এদিন সকাল থেকেই মোটের উপর নির্বিঘ্নেই ভোট প্রক্রিয়া চলছিল ওই বুথে। হঠাৎই প্রবল বেগে হাওয়া বইতে থাকে। শুরু হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। যার জেরে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মশ্যমপুর ভোট কেন্দ্রের আশেপাশের একাধিক অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। স্থানীয়রা জানিয়েছেন, এদিন প্রবল বেগে হাওয়া বইতে থাকে। যার কারণেই এমন ঘটনা। এদিকে ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে দৌড়ে পালান ভোটাররা। কিছু ভোটার ভোট কেন্দ্রের মধ্যেই আশ্রয় নেন বলে খবর। তবে বৃষ্টির ভয়াবহতা কিছুটা কমলে ফের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় ভোটারদের।

তবে নির্বাচনের দিন বেলার দিকে আচমকা বৃষ্টি শুরু হওয়ায় সমস্যার মুখে পড়েন ভোটাররা। ভোট দিতে যাওয়া বা ভোটাধিকার প্রয়োগের ফিরতি পথে বৃষ্টির সম্মুখীন হতে হয় তাঁদের।


Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...