Thursday, April 2, 2026

উলুবেড়িয়ার পর হুগলি! ফের মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ জওয়ানের বিরুদ্ধে, গর্জে উঠল তৃণমূল 

Date:

Share post:

উলুবেড়িয়ার (uluberia) পর এবার হুগলি (Hoogly)। এবার জাঙ্গিপাড়ায় (Jangipara) এক মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল নির্বাচনের ডিউটিরত এক জওয়ানের (Jawan) বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত জওয়ানকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে স্থানীয়রা বলে অভিযোগ। পরে তাঁকে পুলিশ গিয়ে উদ্ধার করে। তবে ভোটের নামে যেখানে দিল্লি থেকে হাজারে হাজারে কেন্দ্রীয় বাহিনী বাংলায় এনেছে কেন্দ্রীয় সরকার সেখানে একের পর এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় চরম ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস (TMC)।

তৃণমূলের অভিযোগ, বাংলায় প্রচুর কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে শান্তিপূর্ণ ভোট পরিচালনা করার জন্য। অথচ, অমিত শাহের কেন্দ্রীয় বাহিনীর একাংশ সেই শীতলকুচি মডেল অনুসরণ করছে। কোথাও ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষকে মারছে, কোথাও আবার বাংলার মা-বোনদের সম্ভ্রমহানির চেষ্টা করছে। পাশাপাশি আরও অভিযোগ, মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি করার একটি প্রবণতা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর। এরা যেখানে যাচ্ছে, মহিলাদের উপর অত্যাচার করছে। উলুবেড়িয়াতে হল, এরপর জাঙ্গিপাড়াতে হল। যেই রক্ষক সেই ভক্ষক হয়ে যাচ্ছে।

অন্যদিকে, একই ধরনের ঘটনা ঘটে হাওড়া জেলার উলুবেড়িয়াতেও। সেখানেও প্রাতঃভ্রমণ করতে বের হওয়া এক মহিলার সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ ওঠে এক জওয়ানের বিরুদ্ধে। সেই ঘটনায় ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর থেকে সংশ্লিষ্ট জেলাশাসকের কাছ থেকে ২ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে। উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে থাকা বিএসএফ জওয়ানকে ইতিমধ্যেই ডিউটি থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।


Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...