Monday, June 22, 2026

যোগীরাজ্যে ভোট কারচুপি: গ্রেফতার, পুণর্নির্বাচনের সুপারিশ কমিশনের

Date:

Share post:

উত্তরপ্রদেশের ফারুকাবাদ লোকসভা কেন্দ্রের পামারান গ্রামের একটি বুথে এক ব্যক্তির বিজেপির চিহ্নে আটবার ভোট দেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে অভিযোগ জমা পড়ার পর অবশেষে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওই বুথে পুণঃনির্বাচনেরও সুপারিশ করা হয়েছে। তবে কারচুপি আটকানো যাবে কীভাবে তা নিয়ে এখনও নিরুত্তর কমিশন।

যোগীরাজ্যে নির্বাচনকে এত বছর ধরে প্রহসন বানিয়ে রেখেছিল মোদি সরকার। বিরোধীরা সরব হতেই প্রকাশ্যে আসতে শুরু করেছে সেই সব বুথ ক্যাপচারিংয়ের ছবি। ফারুকাবাদ লোকসভা কেন্দ্রের কারচুপি নিয়ে অভিযোগ জানায় সমাজবাদী পার্টি। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সপা-র তরফে ওই ব্যক্তির নাবালক হওয়ার যে অভিযোগ করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

সেই সঙ্গে ওই বুথের দায়িত্বে থাকা ভোটকর্মীদের সাসপেন্ড করে আইনানুগ পদক্ষেপ শুরু হয়েছে বলে দাবি কমিশনের। উত্তরপ্রদেশ মুখ্য নির্বাচন আধিকারিকের তরফে ওই বুথে পুণঃনির্বাচনের সুপারিশ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। সেই সঙ্গে কারচুপি আটকাতে পরবর্তী দফাগুলিতে কঠোরভাবে নির্বাচনবিধি পালনের নির্দেশ জারি করা হয়েছে। সোমবার উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম দফার নির্বাচন। রাজনীতিকদের প্রশ্ন, তাহলে এতদিন নির্বাচনবিধি পালন হয়নি তা কী স্বীকার করে নিচ্ছে কমিশন। নির্দেশ দিয়ে কারচুপি বন্ধ করা কতটা সম্ভব হবে তা নিয়েও উঠছে প্রশ্ন।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...