Tuesday, March 31, 2026

সকালে মোদির পাশে, রাতে লক্ষ লক্ষ টাকা সহ খড়গপুরে আটক বিজেপি নেতা

Date:

Share post:

ভোটের সময় বিজেপি (BJP) টাকা ছড়াচ্ছে, জনসভাগুলি থেকে বার বার এই অভিযোগ করে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) তাঁদের অভিযোগের সতত্য এবার সামনে এলো। মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পল ঘনিষ্ঠ এক বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। খড়গপুরে আটক বিজেপি নেতা সমিত মণ্ডলের কাছ থেকে ৩৫ লক্ষেরও বেশি নগদ টাকা উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল, রবিবার রাতে খড়্গপুরের একটি হোটেলে তল্লাশি অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করে জেলা পুলিশ।

গতকাল, রবিবার মেদিনীপুরে আয়োজিত অগ্নিমিত্রা পলের সমর্থনে প্রধানমন্ত্রীর জনসভায় নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে ছিলেন এই সমিত মণ্ডল। এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও ঘনিষ্ঠ বলে জনা গিয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে শুভেন্দু, দিলীপ ঘোষদের সঙ্গে একই ফ্রেমে দেখা যাচ্ছে সমিত মণ্ডলকে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলের তরফে কটাক্ষ করা হয়েছে মোদিকে। তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “ভণ্ডামির এ এক চরম নমুনা। যেখানে মোদিকে বলতে শোনা যায়, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তাঁর লড়াই চলবে এবং দুর্নীতিবাজদের সবাইকে জেলে ভরবেন তিনি। কিন্তু প্রতিবারের মতো এবারও সারা দেশ সাক্ষী থাকল, তাঁর দলেরই দুর্নীতিগ্রস্ত নেতার সঙ্গে তিনি মঞ্চ ভাগ করে নিলেন। আর কত ভণ্ডামি করবেন মোদিজি?


Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...