Saturday, June 27, 2026

এবার মাহির অবসর নিয়ে মুখ খুললেন চেন্নাই কর্তা, কী বললেন তিনি?

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কাছে হেরে ২০২৪ আইপিএল থেকে বিদায় নিয়ে চেন্নাই সুপার কিংস। আইপিএল থেকে বিদায় নিতেই হতাশ চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এরপরি মাহিপ্রেমীদের মধ্যে প্রশ্ন জাগে এবার কি আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন মাহি? কারণ মুখে না বললেও, মনে করা হচ্ছিল চেন্নাইয়ের মাথে খেলে অবসরের কথা ঘোষণা করবেন ধোনি। কিন্তু তার আগেই বিদায় নেয় সিএককে। তাহলে এবার কী? এই প্রশ্ন উঠতেই ধোনির অবসর নিয়ে মুখ খুললেন এক চেন্নাই কর্তা। জানালেন, অবসরের সিদ্ধান্তের আগে ধোনি কয়েক মাস আগে অপেক্ষা করতে চাইছেন।

এই নিয়ে সেই কর্তা এক সংবাদমাধ্যমে বলেন, “ ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি যে ও অবসর নিতে চলেছে। ও ম্যানেজমেন্টকে বলেছে, কয়েক মাস সময় নিতে চায়। তারপরে ও অবসর নিয়ে সিদ্ধান্ত নেবে। আমরা ধোনির উপরেই সবটা ছেড়ে দিচ্ছি। ওর মাথায় কী চলছে সেটা ও সবচেয়ে ভাল জানে। দেখা যাক কী হয়।” সামনের বার আইপিএলের বড় নিলাম। মনে করা হচ্ছে তার আগেই হয়তো ম্যানেজমেন্টকে নিজের সিদ্ধান্ত জানাবেন ধোনি।

গতবছর থেকে চোট সমস্যায় ফেলেছে ধোনিকে। ২০২৩ আইপিএল-এ দলকে চ্যাম্পিয়ন করে হাঁটুতে অস্ত্রোপচার করান তিনি। এরপর চলতি আইপিএল-এর আগে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। আইপিএল-এ দেখা গিয়েছে মাঝে মাঝে খেলতে সমস্যা হচ্ছে। গত আইপিএলের শেষে সমস্ত জল্পনায় জল ঢেলে ধোনি নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আইপিএলের ১৭ তম মরশুমে খেলবেন তিনি। কিন্তু এবার তেমন কিছুই শোনা যায়নি তাঁর মুখে। তাই ক্রিকেটপ্রেমীদের কৌতূহল হয়েছে দ্বিগুণ।

আরও পড়ুন- এবার মাঠের বাইরেও মেসিকে টেক্কা দিলেন রোলান্ডো





Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...