Tuesday, March 24, 2026

হার নিশ্চিত বুঝে সন্ত্রাস বিজেপির, ভোট পরবর্তী হিংসায় বিহারে মৃত ১

Date:

Share post:

নির্বাচনের বাকি মাত্র দুই দফা। সোমবারই শেষ হয়েছে পঞ্চম দফার নির্বাচন। বিহারে পঞ্চম দফা নির্বাচনের পরে মুখ থুবড়ে পড়ার আশঙ্কাতে হিংসার পথে বিজেপি। আরজেডি কর্মীদের উপর গায়ের জোর খাটিয়ে ষষ্ঠ দফা পকেটে পুরতে উদ্যত বিজেপি। গুলি চালানো হয় আরজেডি কর্মীদের উপর। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের। গুলিবিদ্ধ আরও দুজন। ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। বন্ধ রয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা।

ঘটনার সূত্রপাত সোমবার নির্বাচনের শেষ পর্যায়ে। সারণ এলাকার বুথ পরিদর্শনে গেলে আরজেডি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্যকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি করে বিজেপি কর্মীরা। সোমবারের ঘটনার রেশ গড়ায় মঙ্গলবার সকালে। এলাকার আরজেডি কর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বিজেপি কর্মীরা। সেই সময় চন্দন যাদব নামে এক যুবক কাজে যাচ্ছিলেন। বিজেপির চালানো গুলির আঘাতে তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের। সেই সঙ্গে মনোজ যাদব ও গুড্ডু যাদব নামে দুই যুবকও গুরুতর আহত হয়। তাঁদের ছাপরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

আরজেডি কর্মীদের অভিযোগ বিজেপি নেতা রমাকান্ত সোলাঙ্কির উস্কানিতে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয় ও একজনের মৃত্যু হয়। ঘটনার পরই এলাকার দখল নেয় বিরাট পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিযুক্ত রমাকান্ত সোলাঙ্কিকে গ্রেফতার করা হয়। দুদিনের জন্য ছাপরা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেন সারণ জেলার পুলিশ সুপার গৌরব মঙ্গলা।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...