Saturday, April 4, 2026

২১ জুন থেকে শুরু কোপা আমেরিকা কাপ, ২৯ জনের দল ঘোষণা আর্জেন্তিনার

Date:

Share post:

২১ জুন থেকে শুরু হতে চলেছে কোপা আমেরইকা কাপ। আর তারই জন্য ২৯ জনের দল ঘোষণা করলেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। এই দলকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। দলে রয়েছেন ডি মারিয়া। তবে দলে জায়গা হয়নি পাওলো দিবালা। গত কোপা আমেরিকা কাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা।

২১ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। তবে তার আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে নীল-সাদার দল। আর্জেন্তাইনদের প্রীতি ম্যাচ দু’টি হবে ৯ এবং ১২ জুন।দলে গোলকিপার হিসেবে স্কালোনির প্রথম পছন্দ এমি মার্টিনেজ।বিশ্বকাপে সেরা গোলরক্ষক হয়েছিলেন তিনি। তার সঙ্গে দলে রয়েছেন ফ্র্যাঙ্কো আরমানি ও জেরোমিনো রুল্লি। তবে আটালান্টায় দুর্দান্ত খেলার পরেও বাদ পড়েছেন হুয়ান মুসো।

এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্তিনার দল-

গোলরক্ষক: এমি মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরেমিনো রুল্লি।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বেলার্ডি, ক্রিশ্চিয়ানো রোমেরো, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ার্টা, নিকোলাস ওতামেন্দি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো।

মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিওস, এনেজো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো, ভ্যালেন্টিন কারবোনি।

ফরোয়ার্ড: ডি মারিয়া, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেইরা, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, লাওতেরো মার্টিনেজ, হুয়ান আলভারেজ।

আরও পড়ুন- আজ প্লে-অফের ম্যাচে নামছে কলকাতা, প্রতিপক্ষ হায়দরাবাদ, কী বলছে আবহাওয়া?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...