Tuesday, April 7, 2026

হাই কোর্টের আরও এক বিচারপতির আরএসএস ঘনিষ্ঠতা নিয়ে কটাক্ষ কুণালের

Date:

Share post:

অবসরের মুহূর্তে কলকাতা হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ ঘোষণা করেছেন, ৩৭ বছরের দূরত্ব ঘুচিয়ে তিনি ফিরতে চান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসে। হাই কোর্টের আরও এক বিচারপতির প্রকাশ্যে আরএসএস ঘনিষ্ঠতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তার এই বক্তব্যকে হাতিয়ার করে বেশ কিছু প্রশ্ন সামনে আনল তৃণমূল। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষের কটাক্ষ,এটা অত্যন্ত উদ্বেগের। তার প্রশ্ন, বিচার ব্যবস্থায় বিচারপতির চেয়ারে যদি এভাবে বিজেপি, আরএসএস এর লোকজন বসে থাকে তাহলে কি বিচার ব্যবস্থা প্রভাবিত হয় না? প্রধান বিচারপতির বিষয়টি দেখা উচিত। কলকাতা হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ অবসর নিচ্ছেন। অবসর নেওয়ার অনুষ্ঠানে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং অন্য বিচারপতিদের উপস্থিতিতে তিনি বলেছেন, আরএসএস প্রতি তিনি দুর্বল ছিলেন, তার সঙ্গে আরএসএসের যোগাযোগ ছিল। তিনি আরও বলেছেন, তিনি আগে আরএসএস করতেন, বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর আবার আরএসএসে যোগ দেবেন। এর মানেটা কী?

এদিন কুণাল সাফ বলেন, এর আগেও আমরা দেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির চেয়ারে বসে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন। তারপর অবসর নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর অর্থ এটাই দাঁড়ায় যে বিচারপতিদের অবচেতন মনে আরএসএসের চিন্তাধারা, আদর্শ কাজ করে গেল কিনা এই প্রশ্ন যদি কেউ তোলেন, তাহলে সেটা মোটেই অন্যায় নয়।





Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...