Monday, April 6, 2026

বিপাকে ব্রিজভূষণ , প্রাক্তন কুস্তি প্রধানের বিরুদ্ধে সরকারি ভাবে চার্জ গঠন করল আদালত

Date:

Share post:

বিপাকে প্রাক্তন কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং। জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান-এর বিরুদ্ধে সরকারি ভাবে চার্জ গঠন করল আদালত। ব্রিজভুষণের বিরুদ্ধে যে যে ধারায় অভিযোগ আনা হয়েছে, তার ভিত্তিতে মঙ্গলবার আদালত সরকারি ভাবে চার্জ গঠন করেছে। চার্জ গঠন করা হয়েছে প্রাক্তন সহ-সচিব বিনোদ তোমারের বিরুদ্ধেও । মহিলা কুস্তিগিরদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ স্বীকার করেননি ব্রিজভূষণ।

মঙ্গলবার ছিল ব্রিজভুষণের দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা । সেখানেই ব্রিজভূষণ দাবি করেন, তিনি কোনও অপরাধ করেননি। অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রাজপুত ব্রিজভূষণকে জিজ্ঞাসা করেন, তিনি কি অপরাধ স্বীকার করছেন? জবাবে ব্রিজভূষণ বলেন , “তার কোনও প্রশ্নই নেই। আমি কোনও অপরাধ করিনি।” প্রাক্তন সহ-সচিব বিনোদ তোমারের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে। দু’জনের কেউই অপরাধ স্বীকার না করায় এবার বিচারপ্রক্রিয়া শুরু হবে। প্রাক্তন কুস্তি কর্তার ব্রিজভূষণের বিরুদ্ধে মোট ছ’টি মামলা হয়েছিল। গত ১০ মে তার মধ্যে পাঁচটিতেই চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারক। বাকি একটি মামলা খারিজ হয়ে গিয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৫৪ডি ধারায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারক। একই সঙ্গে দ্বিতীয় অভিযুক্ত বিনোদ তোমারের বিরুদ্ধে ৫০৬ ধারায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারক।

গত বছর ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪এ , ৩৫৪ডি এবং ৫০৬ ধারায় চার্জশিট পেশ করেছিল দিল্লি পুলিশ।

আরও পড়ুন- দিয়ামান্তাকোসকে পেতে কোমর বেঁধে আসরে ইস্টবেঙ্গল, পিছিয়ে নেই মুম্বইও

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...