Wednesday, June 24, 2026

১৪ বছরের OBC শংসাপত্র বাতিল: রায় হাই কোর্টের, কোপ পড়ছে না চাকরিতে

Date:

Share post:

২০১০ সাল থেকে ২০২৪ পর্যন্ত চোদ্দ বছরের OBC সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার আদালত জানায় যে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট (OBC Certificate)আর ব্যবহার করা যাবে না। ওই শংসাপত্র চাকরি প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। তবে যাঁরা ইতিমধ্যেই চাকরি করছেন তাঁদের চাকরি বহাল থাকছে।

আদালতের নির্দেশ অনুসারে আজ থেকে রাজ্যে ওবিসি বলে আর কিছু থাকল না ৷ নতুন ওবিসি সংরক্ষণ তালিকা ১৯৯৩ সালের আইন মেনে তৈরি করার পর রাজ্যে তা কার্যকর করা হবে ৷ ২০১০ সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। আদালত এদিন জানিয়েছে যে ২০১০ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে, সেই সমস্ত শংসাপত্র আইনসম্মতভাবে বানানো হয়নি, সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এর পরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের বিধানসভায় পাঠাতে হবে। বিধানসভা যাঁদের অনুমোদন দেবে পরবর্তীকালে তাঁরাই ওবিসি বলে গণ্য হবেন।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...