Sunday, April 5, 2026

শ্লীলতাহানি-ধর্ষণের অভিযোগ, রাজভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন রাজ্যপাল বোস?

Date:

Share post:

একের পর এক শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগ। এবার কি রাজভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)? এই মুহূর্তে রাজধানী রয়েছেন তিনি। আর সূত্রের খবর, এই পরিস্থিতিতে রাজ্যপাল নিযুক্ত কর্মীরা একে একে রাজভবন (Raj Bhavan) ছাড়ছেন। আর রাজ্যপাল বোস উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) সঙ্গে দেখা করতেই তিনি সেখানে গিয়েছেন। এদিকে উপরাষ্ট্রপতি ইরানের প্রেসিডেন্টের শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছেন। কিন্তু হঠাৎ সেখানে কেন গিয়েছেন আনন্দ বোস!

এখানেই শেষ নয়, দিল্লিতে রাজ্যের সরকারি অতিথিশালা বঙ্গভবন এড়িয়েছেন রাজ্যপাল। উঠেছেন কেন্দ্রীয় সরকারি অতিথিশালায়। শুক্রবার ধনকড়ের সঙ্গে আনন্দ বোসের দেখা হতে পারে। তাহলে এখন থেকে সেখানে গিয়ে কেন বসে আছেন তিনি? এদিকে যে কর্মীদের নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তাঁদের অনেকেই রাজভবন ছাড়তে শুরু করেছেন। সূত্রের খবর, আনন্দ বোস (CV Ananda Bose) নিযুক্ত বেশিরভাগ কর্মীই এই কদিনে রাজভবন ছেড়েছেন। শুধু রাজ্যবপালের ওএসডি সন্দীপ সিং রাজপুত এবং রাজ্যপালের এক বিশেষ সচিব রয়েছেন। তাঁরাও রাজভবন ছাড়তে পারেন বলে সূত্রের খবর। মঙ্গলবার, এই ওএসডি-সহ রাজভবনের ৩ কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

সপ্তাহ দুয়েক আগে রাজভবনের অস্থায়ী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। তা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তার মধ্যেই এক নৃত্যশিল্পী অভিযোগ করেন, দিল্লি নিয়ে গিয়ে হোটেল রুমে ধর্ষণ করেন আনন্দ বোস। এর মধ্যে রাজ্যপালের দিল্লি যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...