Tuesday, June 2, 2026

পার্লামেন্টে আজবকাণ্ড! বিলের খসড়া নিয়েই চম্পট সাংসদের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ভারতে যখন লোকসভা নির্বাচন (Loksabha Election) ঘিরে উত্তাল রাজনীতি (Politics) , তখন পড়শি দেশ তাইওয়ানের এমন একটি ভিডিও ফুটেজ সামনে এল যা দেখে ভিরমি খাওয়ার জোগাড়। সংসদে যেকোনও ডিবেট ঘিরে তর্ক, বিতর্ক অথবা কখনও কখনও উত্তাল পরিস্থিতিতে ওয়াক আউটের দৃশ্য দেখা যায়। এমনকি অনেকসময় দুপক্ষের বচসার চরম রূপও সামনে আসে। কিন্তু এই ঘটনা আগে কবে দেখা গিয়েছিল তা অনেকেই মনে করতে পারছেন না।

দিনকয়েক আগেই তাইওয়ানের (Taiwan) সংসদের ভিতরের এক দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে তাইওয়ানের সাংসদ গুও গোয়েন প্রবল উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সংসদে আনা বিল-এর নথি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শেষর্যন্ত তিনি দরজা খুলেও ফেলেন। তবে তার আগে তাঁকে আটকাতে বেশ বেগ পেতে হয়েছে সেখানে উপস্থিত বহুজনকে। অনেকেই ওই সাংসদকে দৌড়ানোর সময়ই আটকানোর চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি। এই ঘটনা সোমবারের। সেদিন তাইওয়ানের নবনির্বাচিত রাষ্ট্রপতি লাইচিং তেই তাঁর অফিসে যোগ দিতে যাচ্ছিলেন। তার আগেই সেদেশের রাজনীতি তোলপাড় করে এই বিলের নথি ছিনতাই করেন তাইওয়ানের ওই সাংসদ।

তাইওয়ানে রাষ্ট্রপতি পদে নির্বাচিত লাইচিং তেই-এর ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তিনিই সেদেশের মসনদে বসছেন। এদিকে তাঁর পার্টির বিপক্ষে থাকা কৌমিনতাং পার্টির আসন সংখ্যা ডেমোক্রাটিক প্রোগ্রেসিভ পার্টির থেকে বেশি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সংসদ দখল করতে পারেনি। ফলে তারা জোট বাধছে ছোট দল তাইওয়ান পিপলস পার্টির সঙ্গে। ভোটের আগেও অশান্তির পরিস্থিতি একই ছিল। আইনসভার বাইরে বহু সাংসদকে একে অপরের সঙ্গে ঝগড়া করতে দেখা গিয়েছে। মারপিটের ছবিও সেদেশে দেখা গিয়েছে। তবে সাম্প্রতিককালে যে ভিডিও সামনে এসেছে তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবদন অনুসারে, মারপিটের জেরে প্ল্যাটফর্ম থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি এক আইনপ্রণেতা।

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...