Saturday, April 4, 2026

কোপা আমেরিকাতে এবার চালু হতে চলেছে ক্রিকেটের কনকাশন সাব নিয়ম

Date:

Share post:

কোপা আমেরিকাতে এবার ক্রিকেটের নিয়ম চালু হতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে কনকাশন সাব প্রচলিত রয়েছে। এবার সেই নিয়ম চালু হচ্ছে কোপা আমেরিকাতে। খেলতে খেলতে কোনও ফুটবলারের মাথায় চোট লাগলে, সেই ফুটবলারের পরিবর্ত হিসেবে নতুন ফুটবলারকে মাঠে পাঠানো হবে। দক্ষিণ আমেরিকার ফুটবলের গভর্নিং বডি কনমেবল একথা জানিয়েছে।
আগামী ২০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু হবে। টুর্নামেন্ট চলবে ১৪ জুলাই পর্যন্ত। কনমেবল জানিয়ে দিয়েছে, কোপা আমেরিকায় এই কনকাশন সাব নিয়ম চালু হবে। তার পরে এই ফুটবল সংস্থা পরিচালিত সব ফুটবল টুর্নামেন্টেই কনকাশন সাব নিয়ম চালু করবে তারা। রীতিমতে বিবৃতি প্রকাশ করে কনমেবল জানিয়েছে, নিয়ম অনুযায়ী, প্রতিটি দল পাঁচটি করে পরিবর্তন আনতে পারে। তবে ফুটবলারের শারীরিক অবস্থার জন্য ষষ্ঠ পরিবর্তন আনতেই পারে সংশ্লিষ্ট দল। কনমেবলের তরফে আরও জানানো হয়েছে, মাথায় চোট লাগলে বা কনকাশন হলে অতিরিক্ত পরিবরিতন করতেই পারে সংশ্লিষ্ট দল। এই পরিবর্তন করাতে হলে চতুর্থ অফিসিয়ালকে জানাতে হবে। পিঙ্ক কার্ড ব্যবহার করতে হবে।
কিন্তু কেন এই নিয়ম? মাথায় আঘাতের বেশ কিছু ঘটনার পরে ফুটবলে কনকাশন সাব চালু করার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি সংস্থা। ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি ফুটবলের আইনে সেগুলোকে অন্তর্ভুক্ত করেছে। তবে নিয়মটি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিযোগিতার আয়োজকদের উপর তা ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে কোপা আমেরিকার জন্য দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে। আর্জেন্টিনা সম্প্রতি ২৯ জনের দল ঘোষণা করেছে। কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচ রয়েছে নীল-সাদা জার্সিধারীদের। সেই প্রস্তুতি ম্যাচের পরে তিন জন ফুটবলারকে ছেঁটে ফেলে ২৬ জনের দল ঘোষণা করা হবে।





Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...