Thursday, April 2, 2026

মহারাষ্ট্রের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ! মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

Date:

Share post:

মাস ঘুরতে না ঘুরতেই ফের মহারাষ্ট্রে (Maharashtra) ভয়াবহ অগ্নিকাণ্ড! জলগাঁওয়ের পরে এবার থাণের (Thane) এক রাসায়নিক কারখানায় (Chemical Factory) বিস্ফোরণে মৃত্যু কমপক্ষে ৬ জনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরের পরই ডোম্বিবলি এলাকায় অবস্থিত ওই রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে ৬ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন।

ঘটনা প্রসঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানান, এদিন দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আসেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরাও। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

এদিন বিস্ফোরণের কারণে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তবে জ্বলন্ত কারখানার মধ্যে বেশ কয়েক জন আটকে থাকার আশঙ্কা করা হলেও শেষ পাওয়া খবরে সকলকেই দমকলকর্মীরা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছেন বলে খবর। এদিন দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, এদিন অমুদন কেমিক্যাল কোম্পানির রাসায়নিক কারখানার ভিতরে একটি বয়লার বিস্ফোরণের জেরে আগুন লাগে। তারপর আরও দু’টি বয়লারে বিস্ফোরণ হয়। ঘটনার জেরে রীতিমতো হুলস্থুল শুরু হয়ে যায়।


Related articles

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...