Saturday, April 4, 2026

সৌগত- সায়ন্তিকার সমর্থনে পদযাত্রা মমতার, বিকেলে উত্তর কলকাতায় নির্বাচনী জনসভা 

Date:

Share post:

সপ্তম দফার লোকসভা নির্বাচনের (Loksabha Election) কথা মাথায় রেখে আজ দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থীর সমর্থনে পদযাত্রা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে খবর সৌগত রায় (লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী) এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী) সঙ্গে নিয়ে আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ কামারহাটি পুরসভা থেকে সিঁথির মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো।

সাতদফা নির্বাচনের একদম শেষ দফায় উত্তর কলকাতায় ভোটগ্রহণ। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Bandopadhyay)। তাঁর সমর্থনে বুদ্ধ পূর্ণিমার বিকেলে বৌবাজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই দুই কেন্দ্রে চলছে চূড়ান্ত প্রস্তুতি।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...