Thursday, April 2, 2026

প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার OMR শিট, কীভাবে দেখবেন উত্তরপত্র? 

Date:

Share post:

প্রকাশিত হল চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষার ওএমআর শিট (OMR Sheet) ও রেসপন্স শিট (Respose Sheet)। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে করা যাবে আবেদন। এর পর কোন কোন প্রশ্নের ঠিক ও কোনগুলির ভুল উত্তর দিয়েছেন, তা দেখে নিতে পারবেন পড়ুয়ারা। সঠিক উত্তর নিয়ে সহমত না হলে করা যাবে চ্যালেঞ্জও। wbjeeb.nic.in লগ ইন করে পড়ুয়াদের এগুলি ডাউনলোড করতে বলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পাশাপাশি সাফ জানানো হয়েছে, ২৪ মে পর্যন্ত উত্তরপত্র নিয়ে চ্যালেঞ্জ করা যাবে। এরপর আর আবেদন জমা নেওয়া হবে না।

অন্যদিকে বোর্ডের তরফে আরও জানানো হয়েছে চ্যালেঞ্জ করলে প্রতি রেসপন্স পিছু ৫০০ টাকা দিতে হবে পরীক্ষার্থীদের। যা অনলাইনে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে জমা দিতে পারবেন তাঁরা।এপ্রিলের শেষ দিনে ইঞ্জিনিয়ারিংয়ের এই প্রবেশিকা নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষের কয়েকদিনের মধ্যেই ওএমআর শিট ও রেসপন্স শিট সামনে আনল বোর্ড।

ওয়েবসাইটে লগ ইন হয়ে গেলে প্রশ্নপত্রের বুকলেট নম্বর ব্যবহার করে জানাতে হবে আবেদন।পরীক্ষার্থীরা যে উত্তর লিখেছেন তা থাকবে ওএমআর শিটে। আর বোর্ডের দেওয়া সঠিক উত্তরপত্র হল রেসপন্স শিট। এবার দু’টি অতি সহজেই মিলিয়ে নিতে পারবেন পড়ুয়ারা। চলতি বছরের ২৪ মে পর্যন্ত ওএমআর শিট চ্য়ালেঞ্জ করে আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা। তারপর আর কোনও আবেদনপত্র গ্রহণ করবে না রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড। আবেদনের ফি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে জমা করা যাবে। তবে আবেদনের ফি জমা না হলে কোনও ক্লেমই বিবেচনা করা হবে না বলে জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...