Friday, June 5, 2026

পুলিশি তৎপরতায় ‘সেবক হাউসে’ ফিরলেন মিশনের সন্ন্যাসীরা

Date:

Share post:

জলপাইগুড়ির ‘সেবক হাউস’ যা রামকৃষ্ণ মিশনের সম্পত্তি, সেই সম্পত্তির উপর দুষ্কৃতী হামলার চারদিন পর বৃহস্পতিবার ফের নিজেদের সম্পত্তি ফিরে পেলেন সন্ন্যাসীরা। এদিন নতুন করে ‘পজেশন’ নিয়ে ভিতরে ঢুকলেন তাঁরা। সঙ্গে ছিল শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ।

মিশনের যে সন্ন্যাসীরা সেবক হাউসে ছিলেন, তাঁরা আপাতত এখানেই থাকবেন। তাঁদের নিরাপত্তায় মোতায়েন থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী।গত শনিবার গভীর রাতে জলপাইগুড়ির ‘সেবক হাউস’এ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। এনিয়ে ভক্তিনগর থানায় দায়ের হয়। অভিযোগ অনুযায়ী, ৩০ থেকে ৩৫ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সেবক হাউসের ভিতর ঢুকে সেখানকার সন্ন্যাসীদের উপর চড়াও হন।তাঁদের ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়। লুটপাট করা হয় সেবক হাউসের ভিতর।শুধু তা-ই নয়, পাঁচ সন্ন্যাসী ও বাড়ির নিরাপত্তারক্ষীদের তুলে নিয়ে গিয়ে এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এই অভিযোগই হয়ে ওঠে রাজনীতির বিষয়।

ভয়ংকর সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন সেবক হাউসের দায়িত্বপ্রাপ্ত মিশনের সন্ন্যাসী শিব প্রেমানন্দজি মহারাজ। লোকসভা ভোটের মাঝে এমন ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়।
এই হামলার ঘটনায় শালুগাড়ার বাসিন্দা প্রদীপ রায়কে মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। সেবক হাউস তাঁরই পারিবারিক সম্পত্তি বলে দাবি, যা রামকৃষ্ণ মিশনকে দান করা হয়েছিল। সে কারণেই সেখানে থাকতেন মিশনের সন্ন্যাসীরা।

অভিযোগ শনিবারের হামলার নেপথ্যে প্রদীপ রায়ের মূল উদ্দেশ্য ছিল, সন্ন্যাসীদের সেখান থেকে তুলে ফের সম্পত্তি নিজের দখলে নেওয়া। কিন্তু পুলিশের তৎপরতায় তা হয়নি। যদিও প্রদীপ রায় এখনও অধরা। এনিয়ে মিশনের আইনজীবী বিশ্বব্রত বসুমল্লিক জানিয়েছেন, ওই সম্পত্তি ফিরিয়ে দেওয়া হল রামকৃষ্ণ মিশনকে। সন্ন্যাসীরা আজ সেখানে গিয়ে পজেশন নিয়েছেন। প্রাথমিক তদন্তের পর ঘটনার চারদিন পর মিশনের সন্ন্যাসীদেরই সেবক হাউস ফিরিয়ে দিল ভক্তিনগর থানার পুলিশ।
এদিন সেখানে এসে প্রধান সন্ন্যাসী শিবপ্রেমানন্দজি জানান, আমরা ফিরেছি। এখানকার খোয়া যাওয়া জিনিসপত্রও আমাদের দেওয়া হয়েছে। আমরা একটু সব মিলিয়ে দেখব। আপাতত এখানেই থাকব আমরা। কয়েকদিন পর থেকে এই জমিতে কাজ শুরু হবে।

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...